কাপ্তাই প্রতিনিধিঃ বৈষ্যম্যহীন উন্নত সমৃদ্ধ তারণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মানে করনীয় শীর্ষক চিৎমরম নারী সমাবেশ হয়েছে। বুধবার (২৯জানুয়ারি)কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধ,দুর্নীতি প্রতিরোধ, গুজব প্রতিরোধ বিষয়ে নারীদের এগিয়ে আসার আহবান জানান। নারী সমাবেশে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কমিশন স্বরূপ মুহুরী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ড.এনামুল হক হাজারী, ডাঃ আহসান হাবিব (পঃপঃ মেডিকেল অফিসার), ঝিমি চাকমা উপজেলা ডেভলাপমেন্ট অফিসার ও চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং মারমাসহ প্রমুখ।