ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দিল্লিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট। বুধবার (৩০ অক্টোবর) রাতে দিল্লি পৌঁছায় টাইগাররা। এ সিরিজে ৩ টি-টোয়েন্টি ও দুই টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টিতে অরুন জেটিল স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।
তবে, এ সিরিজকে ঘিরে বেশ কয়েকদিন ধরে প্রচার চালাচ্ছে ভারতের স্টার স্পোর্টস। ভারতের মাটিতে সিরিজের টিভি স্বত্ব অনেক আগেই কিনে নিয়েছে স্টার স্পোর্টস। বরাবরের মতো ভারতসহ উপমহাদেশে স্টার স্পোর্টসের মাধ্যমে দেখতে পারবে সিরিজটি।
এদিকে স্টার স্পোর্টস ছাড়াও বাংলাদেশের এ সিরিজে টিভি স্বত্ব নিয়েছে আরও দুইটি চ্যানেল। বাংলাদেশ জিটিভিসহ চ্যানেল পর্দায়ও দেখা যাবে। ভারতীয়রা অনলাইন দেখতে পারবেন হটস্টারের মাধ্যমে এবং বাংলাদেশ দেখা যাবে র্যাবিটিহোলে। উপমহাদেশের চ্যানেল বাদেও সিরিজটি দেখা যাবে উইলো টিভি স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টসে।
বাংলাদেশ-ভারত সিরিজের টিভি সম্প্রচারের তালিকা:
ভারত ও উপ-মহাদেশ : স্টার স্পোর্টস, হটস্টার (লাইভি স্ট্রিমিং)।
বাংলাদেশ : জিটিভি, চ্যানেল নাইন, র্যাবিটহোল (লাইভ স্ট্রিমিং)।
অস্ট্রেলিয়া : ফক্স স্পোর্টস
যুক্তরাজ্য : স্কাই স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা : সুপার স্পোর্টস
কানাডা : এটিএন ক্রিকেট প্লাস।
যুক্তরাষ্ট্র : উইলো।
মালয়েশিয়া : অ্যাস্ট্রো ক্রিকেট।