ন্যাশনাল ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আজ ইফতার মাহফিল ও আলোচনা সভা নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতের হলরুমে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগের প্লাটফরম স্টেশন মাস্টার মাঈন উদ্দিন মামুন এর সঞ্চালনায় ও বাংলাদেশ রেলওয়ে ষ্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো: জাফর উল্লাহ মজুমদারের সভাপতিত্বে ইফতার মাহফিল উদযাপন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বের সিওপিএস মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এডিশনাল সিসিএম পূর্ব মোঃ জাকির হোসেন, বিভাগীয় ব্যণিজিক কর্মকর্তা ইতি ধর।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্টেশন মাস্টার কর্মচারী সহ রেল অঙ্গণে কর্মকর্তারা নিজেদের পরিবারের সাথে হাসি আনন্দ করার সুযোগ না পেলেও দেশের লাখো লাখো জনগনের পরিবারের সকলের সাথে ঈদ করার জন্য নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করে সৎ ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করে যে আত্মত্যাগ করেন তাহা দেশবাসী অবগত। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নিরাপদ যাত্রা একমাত্র রেলওয়ের মাধ্যমে সম্ভব। আর সেই রেল নিরাপদ যাত্রাকে নিশ্চিত করার লক্ষে দিনরাত পরিশ্রম করে যাত্রীদের হাসিখুশি মুখ দেখেই রেল কর্মচারীরা তাদের আনন্দ ভাগ করে নেই। এই যে আত্মত্যাগ এটাই পবিত্র রমজানের বড় প্রাপ্তি ।
অনুষ্ঠানে নতুন সহকারী ষ্টেশন মাস্টারদের অতিথিদের মাধ্যমে ফুল দিয়ে বরন করা হয় এবং কামরুল হাসান তালুকদার এসএস/আখাউড়া, আবু হানিফ এসএম/৩/চট্টগ্রাম ক্যান্টনমেন্ট,, কাজী আবদুর রকীব সিএসএম/৩/পাহাড়তলী, এই তিনজন অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের, চট্টগ্রাম বিভাগের কার্যকরী সভাপতি ও ষোলশহর রেলওয়ে ষ্টেশন মাষ্টার ফখরুল ইসলাম, চট্টগ্রাম রেলওয়ে গ্রেড ওয়ান ষ্টেশন মাষ্টার জাফর আলম, মোঃ শাহীদ হোসেন, সিসিএস পরিচালক অলিউল্লাহ সুমন, সিসিএস পরিচালক মোঃ জাহাঙ্গীর, চট্টগ্রাম প্লাটফরম ষ্টেশন মাষ্টার মোঃ শরিফুল ইসলাম, সাইমুন হোসেন, তপন দে, মোতাহের হোসেন, লোকমান হোসেন ও ইউনিয়নের বিভিন্ন কর্মচারী- কর্মকর্তা বৃন্দগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইমুন হোসেন, মোঃ শহীদ হোসেন,অলিউল্লাহ সুমনসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণসহ নিরাপদ ঈদ যাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে সম্পন্ন হয়।