
ষ্টাফ রিপোর্টার:
চট্টগ্রামে বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ-বা.জা.ফে-১৯) এর অভিষেক অনুষ্ঠান জি.ই.সি কনভেনশন সেন্টারে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। বিএলএফ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সৈয়দ রবিউল হক শিমুলের সভাপতিত্বে এবং বিএলএফ চট্টগ্রাম মহনগর কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএলএফ চট্টগ্রাম এর উপদেষ্টা আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। অভিষেক অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএলএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাবেক এমপি শাহ মোঃ আবু জাফর ও অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সাবেক এমপি এডভোকেট দেলোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলস লেবার রিসোর্স এন্ড সাপোর্ট সেন্টার, চট্টগ্রাম এর চেয়ারম্যান এ. এম নাজিম উদ্দিন, শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফর আলী, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম এর সভাপতি বাবু তপন দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান এবং বিএলএফ এর চট্টগ্রাম মহানগর সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইউসুফ সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।