Saturday, September 12

বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানাতে এসেছি: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

0

রোহিঙ্গা সংকটের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে মহাসচিব (জাতিসংঘ) ও আমি এখানে এসেছি। কারণ তারা এত বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। আর তারা এটা করেছেন খুবই মানবিক এবং শান্তিপূর্ণ উপায়ে।

আজ রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করার পর এক যৌথ ব্রিফিংয়ে জিম ইয়ং কিম এ কথা বলেন।
রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম দুই দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় পৌঁছান।
বাংলাদেশের জন্য কঠিন এক সময়ে এই সফরে আসায় জিম ইয়ং কিমকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.