আফছার আলী (আবিদ) : সামাজিক কার্যক্রম করে থাকে এমন-ই একটি সংগঠন বাংলাদেশ ষ্টুডেন্ট কাউন্সিল (বিএসসি), নিঃস্বার্থ এমন উদ্যোগ নিয়ে ছুটে যায় গরীবের মাঝে, কখনও বন্যার ত্রাণ নিয়ে, কখনওবা শীতবস্ত্র নিয়ে।
১৩ জুন বুধবার প্রতিবছর-ই মত এবারও তাই অসহায় গরীব শিক্ষার্থীর মাঝে ঈদ বস্ত্র ও কিছু খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বিতরণি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল সমাজসেবক ওমর গনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক “আরশেদুল আলম বাচ্চু”।
বিতরণ শেষে তিনি বলেন – সামাজিক উন্নয়নের জন্য এসব সামাজিক সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি বাংলাদেশ ষ্টুডেন্ট কাউন্সিল কে সাধুবাদ জানাই। বর্তমানে যে তরুণ সমাজ মাদকের দিকে আসক্ত হচ্ছে অথচ এই তরুণ সংগঠন টি এক কঠিন সংগ্রাম নিয়ে কাজ করে যাচ্ছে সমাজের গরীব অসহায় মানুষের জন্য। এতে আমার সর্বদায় সার্বিক সহায়তা পাবে বলে তিনি আশ্বাস দেন।
আলোচনায় গরীব মেধাবী অভিভাবক দের মাঝে তিনি অনুরোধ করেন – শেখ হাসিনার উদ্যেগে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন, যেখানে ফ্রী তে কারিগরি প্রশিক্ষণ দেয়া হয় সে কম্পিউটার শিখার জন্য ও আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে শিক্ষিত করার পরামর্শ দেন।
২০১১ তে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল (বিএসসি) মাত্র কয়েকজন সদস্য নিয়ে শুরু করে। বর্তমানে প্রায় ২৯ টি ইউনিট নিয়ে এই সংগঠন সহায়তার হাত বাড়িয়ে সততার নিষ্ঠার সাথে সমাজের দারিদ্র্য মানুষের মাঝে কাজ করে যাচ্ছে।