বাংলা হিলিতে জাল টাকাসহ এক যুবক আটক

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বাংলা হিলি সীমান্ত এলাকা থেকে জাল টাকাসহ মো.রাসেল মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

বুধবার বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে জাল টাকাসহ ওই যুবককে আটক করেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, গোপন সংবাদ পেয়ে বাংলা হিলি সীমান্ত এলাকার দক্ষিন বাসুদেবপুর গ্রামের সুলতান নামের এক ব্যক্তির বাড়ীতে অভিযান চালান। এ সময় রাসেল মিয়া ব্যাগ তল্লাসি করে ১৭ হাজার ৫শ টাকার জালনোট সহ তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৫শ টাকা নোটের বিভিন্ন সিরিজের ৩৫টি নোট উদ্ধার করা হয়। আটক রাসেল মিয়া টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পশ্চিম দেলদুয়ার গ্রামের আব্দুল মান্নানের পুত্র। এ ঘটনায় হাকিমপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে, যার মামলা নং জি আর ০৮ / ১৭ ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.