বাউফলে খাল থেকে ১৮ দিনের শিশুর লাশ উদ্ধার

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে একটি খাল থেকে সুখি নামের ১৮ দিনের এক শিশুর লাশ উদ্বার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের এ ঘটনা ঘটেছে। ওই শিশুটি মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম হাওলাদারের মেয়ে।
জানা গেছে, ওই শিশুটিকে তার মা শারমিন আক্তার ঘরে রেখে পুকুর পাড়ে যান। কিছুক্ষন পর ঘরে এসে দেখেন শিশুটি নেই। এসময় তিনি ডাকচিৎকার দিতে প্রতিবেশিরা জড়ো হয়ে শিশুটিকে খুঁজতে থাকে।খোজাখুজির এক পর্যায় গিয়ে ঘরের কাছে খালের মধ্য তার মৃত দেহ দেখতে পান। খবর পেয়ে বাউফল থানার ওসি (তদন্ত) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে পোস্ট মের্টেমের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেন। ১৮ দিনের শিশুটি ঘর থেকে কিভাবে খালের মধ্যেগেলেন পুলিশ তা খতিয়ে দেখছেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.