জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল সাইজিদ আরেফিন (১৩) নামের এক স্কুল ছাত্র টমটম চাপায় নিহত হয়েছে।শনিবার (৪ অক্টোবর) সকাল সারে ১০টার দিকে পৌর শহরের কাগুজীপুল এলাকায় এ ঘটনা ঘটে।
সাইজিদ বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্র ছিল। সাইজিদ বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামেরসোহরব হোসেনের ছেলে। সইজিদ শহরের গালর্স স্কুল রোড এলাকায় বাবা-মায়ের সাথে ভাড়া বাসায় থাকত।
জানা গেছে, ঘটনার দিন সকালে সাইজিদ তার বাবার সাথে মটর সাইকেল যোগে বিলবিলাস যায়। বড় ভাই অনতু মাটর সাইকেল চালায়। বাবাকে বিলবিলাস ফাযিল মাদ্রাসায় নামিয়ে দিয়ে বাউফলে আসার পথে কাগুজীপুল এলাকায় অধ্যাপক আমিরুল ইসলামের বাসার কাছে দুর্ঘটনার শিকার হন। সাইজিদ মটর সাইকেল থেকে রাস্তায় পরে যায়। এসময় পিছন থেকে আসা একটি চাল বোঝাই টমটম তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।