বাউফলে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে মোঃ দুলাল মৃধা (৫০) নামের এক কৃষকের বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। দুলাল মৃধা চর আলগী গ্রামের মৃত্যু আঃ রহিম মৃধার ছেলে।
আজ বুধবার (২৩ আগষ্ট) সকাল ৯ টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর আলগী গ্রামে এ ঘটনা ঘটে।

কামরুল ইসলাম ও পারিবারিক সূত্রে জানাগেছে- গতকাল মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুর ১টার দিকে বাড়ীর পাশ্বে গরুর জন্য ক্ষের কুটা আনতে গেলে সেখানে সাপে কামড় দেয়, তাৎক্ষনিক তাকে বাউফল উপজেলা সাস্থ্যকম্প্লেক্সে ভর্তি করা হলে ওই দিন রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ৯টার সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম তাকে মৃত্যু ঘোষনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.