বাউফলে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালী বাউফলে ৬৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে আব্দুল খালেক মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয়।
ইঞ্জিনিয়ার ফারুক আহাম্মেদ তালুকদার মহিলা ডিগ্রী কলেজের হল রুমে অনুষ্ঠিত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা নাজনীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি‘র চেয়ারম্যান, জনাব ইব্রাহীম ফারুক, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বাউফল প্রেসক্লাব সভাপতি জনাব হারুন অর রশিদ খান, উপজেলা বিআরডিবির চেয়াম্যান জনাব শামছুল আলম মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজারকে .এম সোহেল রানা, ঢাকা নাজনীন স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. শামিম আনোয়ার, ব্যবসায়ী ও সমাজ সেবক আমির হোসেন ব্যাপারী, নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপিত আবুল হোসন মীর, ফারুক হোসেন মুন্সী প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.