বাউফলে স্কুল ছাত্রী যৌন হয়রানীর শিকার

0
hoiraniজাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে সপ্তম শ্রেণীর এক ছাত্রী যৌণ হয়রানীর শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 
গত মঙ্গলবার উপজেলার দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনা শুনে সাংবাদিকরা ওই ছাত্রীর বাড়ীতে গেলে ছাত্রীর দাদা হেলাল আকন বলেন, গত ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টায় ওই ছাত্রী বিদ্যালয়ের মনির স্যারের কাছে প্রাইভেট পড়ার জন্য যায়। প্রাইভেট শিক্ষক আসতে বিলম্ব হওয়ায় ছাত্রী বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে অপেক্ষা করে। এ সময় বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র খেজুরবাড়িয়া গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে সাকিল (১৮) ঐ কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেস্টা করে। এ সময় ছাত্রীর ডাক চিৎকারে বিদ্যালয়ের দুই ছাত্র এগিয়ে আসলে সাকিল ওই ছাত্রীর গলায় থাকা একভরি স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পরে ছাত্রী শ্রেণী কক্ষ থেকে বের হয়ে বাড়ি ফিরে তার দাদাকে ঘটনা জানায়। ছাত্রীর দাদা বিদ্যালয়ে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষককে জানান। প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা শিকার করে বলেন, ওই ছাত্রীর বাবা মা দুইজনেই প্রবাসে রয়েছেন। তার দাদাকে এ ব্যাপারে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অপরদিকে এ ঘটনায় বিদ্যালয়ের মানক্ষুন্ন হবে বলে শিক্ষকদের নির্দেশে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য দাসপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুন মেম্বার শালিস-মীমাংসার নামে বিলম্ব করেন। ঐ ইউপি সদস্য বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ছাত্রীর পরিবারের উপর চাপ সৃষ্টি করেন বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ওই ছাত্রী লজ্জায় বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। লজ্জায় সে সাংবাদিকদের সামনে এসেও কোন কথা বলতে রাজি হয়নি।
গতকাল শুক্রবার এব্যাপারে বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.