চট্টগ্রামের বাকলিয়া থানার অধীনে ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া এলাকায় মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ আবু মোরশেদ এর নিজস্ব তহবিল থেকে প্রতিবন্ধীদের, গরীব-দুঃখী ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। গত ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, সাবান প্রায় ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে। আবু মোরশেদ বলেন, করোনার প্রাদুর্ভাবে গৃহবন্ধি বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে সমাজের উচ্চবিত্ত লোকদের এগিয়ে আসা উচিত।
এছাড়াও তিনি বতর্মান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন- বর্তমানে সারা বিশ্বে ন্যায় বাংলাদেশেও করোনা প্রভাব পড়েছে। আমাদের বর্তমান সরকার করোনা প্রতিরোধে যে ভূমিকা নিয়েছেন আমি তার সাধুবাদ জানাই। তিনি সবাইকে সরকারের দেওয়া নির্দেশ মেনে চলতে আহবান জানান।