চট্টগ্রামের বাকলিয়া থানার অধীনে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ নুরুল আলম (মিয়া) এর উদ্যোগে বাকলিয়ার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও সাবান প্রায় দুই হাজার পরিবার গরিব-দুঃখী ও প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা শ্রমিক লীগের নেতা মোঃ সোহেল, সমাজসেবক নূর ইসলাম, জসিম, আরমান, সোলেমান মিজান, জয়নাল, স্বপন, সুমন, রিমন, আক্তার প্রমুখ।
মোঃ নুরুল আলম বলেন, একজন জনপ্রতিনিধির কাজ হচ্ছে জনগনের সেবা করা। বিপদে-আপদে এলাকার সাধারণ মানুষের পাশে থাকা। আমিও ঠিক তাই করছি। আমি আমার এলাকার অসহায় মানুষের পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।