Tuesday, September 1

বাকলিয়া নারী কল্যাণ পরিষদের উদ্যোগ অসহায়, দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ

0

চট্টগ্রাম বাকলিয়া নারী কল্যাণ পরিষদের উদ্যোগে অদ্য ০৩ জুন সোমবার সকাল ১১টায় বাকলিয়া সংরক্ষিত ওয়ার্ডের অসহায়, দু:স্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন নারী কল্যাণ পরিষদের সভানেত্রী ও কাউন্সিলর ফারজানা পারভীন। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী শাহীনা আক্তার, শামীমা আক্তার, গোলশান আরা, তসলিমা বেগম প্রমুখ।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি কাউন্সিলর ফারজানা পারভীন বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। এ মাস রহমাত, বরকত ও মাগফেরাতের। রমজানে রোজার শেষে ঈদের আনন্দ টুকু ভাগাভাগি করতে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। ধনী-গরীব বৈষম্য দূর করে সবাইকে রমজানের মতো করে জীবন পরিচালনা করতে হবে। তাহলে রমজান স্বার্থক হবে।

তিনি বলেন, নারী কল্যাণ পরিষদ প্রতিবছরের ন্যায় এ বারও অসহায়, দু:স্থদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, সমাজের বিত্তশালী লোকেরা এগিয়ে আসলে গরীব ও অসহায় লোকদের কষ্ট লাঘব হবে। তিনি বিত্তশালীদেরকে অসহায়, গরীবদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.