মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ শার্শা উপজেলার বাগআঁচড়া শেখ আফিল উদ্দিন এমপি ডিগ্রি ও গোগা ইউনাইটেড আর্দশ কলেজের আয়োজনে শিক্ষার মান্নোয়নের লক্ষ্যে ও ভালো ফলাফল অর্জনে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচএসসি) পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০শে ডিসেম্বর) বিকাল ৩টায় ডিগ্রী কলেজের ক্লাস রুম ভবনে বাগআঁচড়া শেখ আফিল উদ্দিন এমপি ডিগ্রী কলেজের প্রধান অধ্যক্ষ রেজাউল করিমের ইব্রাহিম সভাপতিত্বে এবং উপ-অধ্যাপক ফারুক হাসানের পরিচালনায় ও বিকাল ৪টায় গোগা ইউনাইটেড আর্দশ কলেজের প্রধান অধ্যক্ষ মোঃ কাজল রহমানের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মোঃ তরিকুল ইসলাম পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১,শার্শা আসনের জাতীয় সংসদের সদস্য শেখ আফিল উদ্দিন এমপি
পরীক্ষার্থী ও অভিভাবকের সাথে মতবিনিময় সভায় এমপি শেখ আফিল উদ্দিন বলেন,
ফরম পূরনের পর ছাত্র-ছাত্রীরা যে সময়টুকু পায় তা পড়ালেখায় ব্যয় করতে হবে। যারা নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী সবাইকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এই কলেজে যেন পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। তোমাদের পরীক্ষার আগে যে সময় আছে মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলেই ভালো ফলাফল অর্জন করা সম্ভব। এইচএসসি পরীক্ষার্থীদের ছুটির দিনেও ক্লাস নিতে হবে। তোমাদের সৌভাগ্য যে আমার মতো একজন এমপি তোমাদের গাইড লাইন দিচ্ছে। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সকল বিষয়ে ভালোভাবে পড়ালেখা করতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। এখন যে সময়টা আছে তা কাজে লাগাতে হবে। বোর্ড পরীক্ষায় যাতে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারো সেভাবে প্রস্তুতি নিতে হবে। নিয়মিত কলেজের অতিরিক্ত ক্লাস করানো হবে । প্রত্যেক পরীক্ষার্থীকে কলেজের উপস্থিত নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা নিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,যশোর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক সরদার,
ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুছা মাহমুদ,বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল,গোগার ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ,কায়বার ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু,শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেলসহ বাগআঁচড়া শেখ আফিল উদ্দিন ডিগ্রী কলেজ ও গোগা ইউনাইটেড আদর্শ কলেজের শিক্ষকবৃন্দ,২০২০ সালের অনুষ্ঠতব্য এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ।