Thursday, August 20

বাগেরহাটে এস,পি স্যারের নির্দেশে অসহায় মানুষদের পাশে  ওসি কেএম আজিজুল ইসলাম

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের পুলিশ সুপার  পংকজ চন্দ্র রায় নির্দেশে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন ওসি কেএম আজিজুল ইসলাম মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ।

বাংলাদেশ পুলিশ বাহিনীর উজ্জ্বল নক্ষত্র পুলিশে প্রধান (আইজিপি) হওয়ায় ড. বেনজীর আহমেদ(বিপিএম বার) কে শুভেচ্ছা ও অভিনন্দন।বাংলাদেশএর গর্ব মানবতার সেবক নামে পরিচিত   ড. বেনজীর আহমেদ।তিনি জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগে চিফ অব মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘ সদরদফতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কর্মদক্ষতায় তিনবার জাতিসংঘ শান্তি পদক অর্জন করেন। এ ছাড়া তিনি পুলিশের পেশাগত সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) অর্জন করেন।

তিনি বলেন, আমি নির্দেশনা পেয়েছি, আমার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় পিপিএম (বার)  স্যার যেমন সাধারণ মানুষের সাথে চলে এবং মিশে, তেমনি  উচিত সারা বাংলাদেশ পুলিশ বাহিনীর।

বাগেরহাটের মোরেলগঞ্জ  থানা পুলিশের অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম , একজন ব্যক্তির নাম, প্রতিটা মানুষের হৃদয়ে গেঁথে আছে মোরেলগঞ্জউপজেলা বাসীর।  যে ব্যক্তি তার একটি পরিবার আছে সেই কথা না ভেবে দিনরাত মানুষের পাশে সেবার কাজে নিয়োজিত আছে, এমন একজন মানুষকে হারাতে চাইনা মোরেলগঞ্জ উপজেলা বাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায় অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, ১৭ আগষ্ট ২০১৮মোরেলগঞ্জ থানাতে আসা পর থেকে অসহায় গরীব দুঃখী মানুষের পাশে আছে, সে যখন শোনে একজন অসহায় মানুষ বিপদে পড়ে আছে তখনি ছুটে যাই তার কাছে। এবং এই দেশে মহামারী করোনাভাইরাস আসার শুরু থেকে এখনো পর্যন্ত তার নিজস্ব তহবিল থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষদের জন্য।

  ওসি কেএম আজিজুল ইসলাম  এ প্রতিবেদক শেখ সাইফুল ইসলাম কবির কে জানান, পুলিশ জনগণের বন্ধু, আমি একজন পুলিশ অফিসার হয়েও, সাধারণ মানুষের সাথে চলি, যাতে করে সাধারণ মানুষ আমাকে সব কিছু বলতে পারে।

তিনি আরো বলেন আমি চাই আমার মোরেলগঞ্জ থানার মানুষ, কোনো অন্যায় কে প্রশ্রয় না দেয়,অন্যায়ের  প্রতিবাদ করবে। তিনি আরো বলেন আমি নির্দেশনা পেয়েছি, আমার পুলিশ সুপার  পংকজ চন্দ্র রায়, পিপিএম (বার)  স্যার যেমন সাধারণ মানুষের সাথে চলে এবং মিশে, তেমনি  উচিত সারা বাংলাদেশ পুলিশ বাহিনীর। এই মহামারী করোনাভাইরাস যে সবাইকে বাড়িতে থেকে সুস্থ থাকার  অনুরোধ করেন।আসুন আমরা নিজেদের জন্য খানিকটা সময় বের করে ভাবি নিজের সুরক্ষা নিয়ে, সচেতন থাকি, সতর্ক থাকি, সচেতন রাখি, সতর্ক রাখি পুরো দেশ, পুরো জনপদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.