Monday, September 7

বাগেরহাটে ওয়াবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন

0

সিনিয়র করেসপন্ডেন্ট. বাগেরহাট অফিস : বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের কাঁঠালতলা গ্রামে শুক্রবার গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উই আর বাংলাদেশ ওয়াব এর আয়োজনে কাঁঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারি এসএম কলেজ মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এএসআই মিরাজুল ইসলাম, ওয়াব এডমিন এমএ আকবর, জেটিভি জেলা প্রতিনিধি মেহেদী হাসান লিপন, সিপি টিভি-সিনিয়র করেসপন্ডেন্ট. ডেইলি বাংলাদেশ,সময়ের কণ্ঠস্বর ,দৈনিক আমাদের অর্থনীতি ,দৈনিক আমাদের নতুন সময় , আমাদের নতুন সময়,ডেইলী আওয়ার টাইম ও আমাদের জেলা প্রতিনিধি জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির।

অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন পল্লী টিভি জেলা প্রতিনিধি রাজীব আহসান রাজু, মোরেলগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি গনেশ পাল, ইটিভি ও ঢাকা প্রতিদিন মোড়েলগঞ্জ প্রতিনিধি এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ পৌর তাঁতীলীগ সদস্য সচিব গিয়াস শেখ, ওয়াব সদস্য আরিফ ও ফয়সাল সুলতান রাকিব প্রমুখ। পর্তুগাল প্রবাসী মহসিন হোসেন ও এএসআই মিরাজুল ইসলাম অর্থায়নে ’ গরীব ও শীতার্ত ১শ জনকে এ কম্বল বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.