Wednesday, August 19

বাগেরহাটে পশুর রিভার ওয়াটারকিপারের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: করোনা ভাইরাস সংক্রমণ রোধে পশুর রিভার ওয়াটারকিপার, বাপা বাগেরহাট জেলা কমিটি এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র পক্ষ থেকে ২২ এপ্রিল বুধবার সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে শতাধিক জেলে ও শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বুধবার সকাল ১১টায় খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন মোংলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, পশুর রিভার ওয়াটারকিপার বাপা’র জেলা সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাংবাদিক নেতা মনিরুল হায়দার ইকবাল, আমীর হোসেন আমু , মাহমুদ হাসান, আবু হোসাইন সুমন, মোঃ আবুল হাসান, হাসান , বাপা নেতা নাজমুল হক, তানজীম হোসেন মুকুল, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার আব্দুর রশিদ, কমলা সরকার প্রমূখ।

খাদ্য সহায়তা প্রদানকালে বক্তারা বলেন করোনাকালে তথাকথিত সভ্যতার চাকা থমকে যাওয়ায় প্রকৃতি আজ নিজরূপে সেজেছে। প্রাণ-প্রকৃতিকে সুরক্ষাকে করেই সভ্যতার অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে এটাই হচ্ছে করোনাকালের শিক্ষা। এসময় বক্তারা করোনার থাবা থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। উল্ল্যেখ্য শতাধিক জেলে ও শ্রমজীবি পরিবারের প্রত্যেককে ২৫ কেজি চালের বস্তা প্রদান করে খাদ্য সহায়তা দেয়া হয়

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.