Thursday, August 20

বাগেরহাটে বিআরটিসি বাস খাদে,নিহত ১,আহত ৩৫

0

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় অন্তত্য ৩৫ যাত্রী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় খুলনা থেকে শরণখোলাগামী একটি বিআরটিসি বাস সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পাশে কচুয়া উপজেলার বিলকুল গ্রামের একটি পুকুরে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, পুুলিশ ও স্থানীয়রা দূর্ঘটনা কবলিত বাস ও যাত্রীদের উদ্ধার শুরু করেছে।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, একটি বিআরটিসি বাস বিলকুল গ্রামের হানেফ শেখের পুকুরে কাত হয়ে পড়ে যায়। আমরা সবাই দৌড়ে এসে যাত্রীদের উদ্ধার করি। বাসের নিচে এখনও একজন লোক আছে, তাকে উদ্ধারের জন্য সবাই চেষ্টা করছে।

বাগেরহাট ফায়ার ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মাসুদ সরদার বলেন, পুকুরে বাস পড়ার খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনা স্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। বাসের নিচে একজনের মরদেহ আটকে রয়েছে। আমরা উদ্ধারের চেষ্টা করছি। এছাড়া বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের লোকমান হাওলাদারের স্ত্রী রিক্তা পারভীনকে বাগেরহাট সদর হসাপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.