বাগেরহাটে বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জনবল ও সরঞ্জামাদি সংকটে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত

0

বাগেরহাট প্রতিনিধিঃ গ্রামীন জনপদের পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দেড় যুগ আগে চালু হওয়া বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে খুলনা বিভাগের একমাত্র মহিলা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট নানা সংকটে পড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি খুড়িয়ে খুড়িয়ে চলছে। আবাসিক এ প্রতিষ্ঠানটির ২১টি পদের মধ্যে ১৪টি রাজস্ব পদ গত ১৬ বছর ধরে শূন্য রয়েছে।

২০০৪ সালে বাগেরহাট জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দুরে মোরেলগঞ্জ উপজেলার তুলাতলা নামক স্থানে গড়ে তোলা হয় বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ২০০৫ সালে কৃষি, পশু পালন, পল্ট্রি ও মৎস্য চাষ এই ৪টি ট্রেড নিয়ে প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়। এক বছরের মাথায় ২০০৬ সালের জুলাই মাসে প্রতিষ্ঠানটির প্রশিক্ষন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বন্ধ থাকার ৬ বছর পর ২০১১ সাল থেকে নতুন চারটি ট্রেড কম্পিউটার, বিউটিফিকেশন, ড্রেস মেকিং এন্ড টেইলরিং কার্যক্রম আবার শুরু করে প্রতিষ্ঠানটি। চালু থাকা ট্রেডগুলো প্রয়োজনীয় জনবল সংকট ও প্রশিক্ষণ সরঞ্জামাদি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবাসিক এ প্রতিষ্ঠানটির ২১টি পদের মধ্যে ১৪টি পদ গত ১৪ বছর ধরে শূন্য রয়েছে।১৪টি পদের মধ্যে প্রশিক্ষক, হোস্টেল সুপার, হিসাব রক্ষন কর্মকর্তার মত গুরুত্বপূর্ণ পদও রয়েছে। ৪টি ট্রেডে আটজন প্রশিক্ষকের মধ্যে একজনও নেই। প্রতিষ্ঠানটি চলছে অতিথি প্রশিক্ষক দিয়ে। কম্পিউটার ল্যাবে ১২টি মধ্যে ৫টিই নষ্ট। আর ৭টি জোড়াতালি দিয়ে কোনমতে চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.