Wednesday, August 26

বাগেরহাটে মোটরসাইকেল-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ২

0

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক যুবক গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার খুলনা-মংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, যশোর সদরের পোলেরহাট গ্রামের বাসিন্দা ও যশোর এমএম কলেজের শিক্ষার্থী লিটন (২৩) ও একই এলাকার মো. তুহিন (২৮)। আহত ব্যক্তির নাম প্রিতম বলে জানা গেছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মোটরসাইকেলে করে তারা মংলা থেকে যশোর ফিরছিলেন। এসময় উপজেলার সুকদাড়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। খরব পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.