Sunday, August 16

বাগেরহাটে মোরেলগঞ্জে নিষিদ্ধ পলিথিন ভস্মিভূত

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার বিকালে বিপণন নিষিদ্ধ অর্ধলক্ষাধিক টাকার পলিথিন উদ্ধার করে ভস্মিভূত করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান ও থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম মোরেলগঞ্জ পৌর বাজারে অভিযান চালায়।

এসময় বাজারের মুদি পট্রি এলাকায় মনির হোসেনের দোকান থেকে বিপণন নিষিদ্ধ ৪ মন পলিথিন উদ্ধার করা হয়। অভিযানের খবর টের পেয়ে দোকানী মনির পালিয়ে যায়। পরে এসব পলিথিন উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন মাঠে ভস্মিভূত করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.