Monday, August 17

বাগেরহাট -খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় সুনীল শীল (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুরে বাগেরহাট -খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকার শানু মিয়ার বাড়ির সামনে একটি পিকআপ সুনীলকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সুনীল শীল ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের মৃত শশী ভূষনের ছেলে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, খুলণা-বাগেরহাট মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাগেরহাটের দিকে নিজ বাড়িতে যাচ্ছিলেন সুনীল শীল। এর মধ্যে লখপুর নামক স্থানে পৌছালে অজ্ঞাত একটি মোটরযান সুনীল শীলের বাইসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সুনীল শীল মারা যায়। আমরা সুনীলের মরদেহ উদ্ধার করেছি। ধাক্কা দেওয়া মোটরযানকে শনাক্ত করার চেষ্টা করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.