আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী
বাঙালি যা কিছু অর্জন করেছে তা আওয়ামী লীগই করেছে

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি যা কিছু অর্জন করেছে তা আওয়ামী লীগের সময়ই করেছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠাই হয়েছিল বাঙালি জাতির মুক্তির জন্য। শনিবার (২৩ জুন) সকালে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।

সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, জেলা, উপজেলা, মহানগর, পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ চার সহস্রাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্য, জেলা, উপজেলা, মহানগর, পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ চার সহস্রাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন ৷
এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বর্ধিত সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সভায় দলের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.