Saturday, August 29

বাজি ধরে ডিম খেতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

0

ডিম খাওয়া নিয়ে বাজি ধরে প্রাণ হারালেন এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে ভারতের ভারতের উত্তরপ্রদেশের জৈনপুর জেলায়। খবর এনডিটিভি।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ২ হাজার টাকার জন্য একটানা ৫০টি ডিম খাওয়া নিয়ে বন্ধুর সঙ্গে বাজি ধরেছিলেন সুভাষ যাদব (৪২) নামের এক ব্যক্তি। বাজিতে জয়ীও হতে যাচ্ছিলেন প্রায়। একটানা খেয়েছেন ৪১টি ডিম, কিন্তু ৪২ নম্বর ডিম খেতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন, হারিয়ে ফেলেন সংজ্ঞা। এরপর হাসপাতালে নিয়ে গেলে ঘণ্টাখানের মধ্যে মারা যান।

দেশটির পুলিশ সোমবার বলছে, সুভাষ যাদব তার বন্ধুর সঙ্গে ডিম খাওয়ার জন্য স্থানীয় বিবিগঞ্জ বাজারে যান। কিন্তু সেখানে গিয়ে সুভাষের সঙ্গে তার বন্ধুর ডিম খাওয়া নিয়ে তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে সুভাষকে তার বন্ধু ৫০টি ডিম খাওয়ার চ্যালেঞ্জ দেয়। বলা হয়, টানা ৫০ টি খেতে পারলে দুই হাজার রুপি পাবেন তিনি।

এতে রাজিও হয় সুভাষ। শুরু করেন ডিম খাওয়া, টানা ৪১টি ডিম খেয়ে ফেলেন কিন্তু ৪২ নম্বর ডিম খাবেন এমন সময় সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত খাওয়ার কারণে সুভাষের মৃত্যু হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.