Thursday, September 10

বাজেট অলিম্পিয়াডে সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) অনুষ্ঠিত ‘বাজেট অলিম্পিয়াড-২০১৮-তে অংশগ্রহণ করেছে সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সাদার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকসহ ৩০জন শিক্ষার্থী অংশ নেন। তরুণ সমাজকে বাজেট সম্পর্কে অবগত করতে সম্প্রতি চবি ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে ইয়ং ইকোনমিস্ট সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চিটাগং রিজিওনাল অলিম্পিয়াডের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করে।
বাজেট অলিম্পিয়াড-২০১৮ এ অংশগ্রহণ সম্পর্কে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান বলেন, আমরা শিক্ষার্থীদেরকে ক্লাস রুমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। সাদার্ন শিক্ষার্থীরা সব সময় প্রতিযোগিতা, সেমিনার, কনফারেন্স, কর্মশালাসহ বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বাজেট খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই এ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা থাকা উচিৎ। ক্লাস রুমের বাইরে এ ধরনের অনুষ্ঠান থেকে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার অনুষ্ঠানের জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি।
ছবির ক্যাপশানঃ বাজেট অলিম্পিয়াড-২০১৮-তে অংশগ্রহণকারি সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.