Thursday, September 17

‘বাণিজ্য যুদ্ধের’ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের হুঁশিয়ারি

0

বেইজিং’র সঙ্গে বাণিজ্য যুদ্ধ করতে আসলে পরিণামে ওয়াশিংটনই ক্ষতিগ্রস্ত হবে। ২৮ জুন বৃহস্পতিবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওয়াশিংটনকে এ হুঁশিয়ারি দিয়েছেন। খবর প্রেসটিভি।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেইজিং’র বিরুদ্ধে ওয়াশিংটন বাণিজ্যিক অস্ত্র ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছে তার সর্বশেষ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে চীনের পুঁজি বিনিয়োগকে সীমিত করে ফেলা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে চীনা কোম্পানিগুলোর ওপর সীমাবদ্ধতা আরোপ করলে শেষ পর্যন্ত ওয়াশিংটনকেই ক্ষতির শিকার হতে হবে।

গত ৮ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের এ পদক্ষেপকে চীনসহ সংশ্লিষ্ট দেশগুলো ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে।

মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চীনা বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করে, দেশটি যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ১২৮টি পণ্যের ওপর শুল্ক আরোপ করবে। বিশ্ব বাজারে চীনের প্রতিযোগিতা করার ক্ষমতা খর্ব করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.