আরিফুল ইসলাম সুজন, চিলমারী : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ প্রদান করেছে রেডিও চিলমারী। আজ ৩১ আগস্ট উলিপুর উপজেলার বজরা এল কে আমীন ডিগ্রি কলেজ মাঠে এ অর্থ প্রদান করা হয়। উলিপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য প্রকৌশলী মিনহাজুল ইসলাম ও কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের সহযোগিতায় বজরা ইউনিয়নের বন্যায় বাড়ি-ঘর হারানো ৩৭ টি পরিবারের প্রত্যেককে নগদ ১ হাজার টাকা করে প্রদান করে রেডিও চিলমারী ৯৯.২০ এফএম।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবব্রত রায়, রেডিও চিলমারী’র স্টেশন ইনচার্জ বশির আহমেদ, জুনিয়র প্রোডিউসার প ানন রায় ও রেডিও চিলমারী’র স্বেচ্ছাসেবক প্রযোজকগন