Saturday, August 22

বান্দরবানের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

0

কিকিউ মারমা, বান্দরবান : “আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন” এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের পুরাতন রাজবাড়ি মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান অরুণ সারকি টাউন হলএসে শেষ হয়। এসময়,শোভাযাত্রাটিতে মারমা, চাকমা, ম্রো, বম ও ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর প্যাকার্ড ও ব্যানার নিয়ে নারী-পুরুষ অংশ নেন।পরে সাংস্কৃতি অনুষ্ঠান ও এক আলোচনা সভা আয়োজন করেন।

বান্দরবান উদযাপন কমিটি’র আহবায়ক লেলুন খুমী সভাপতিত্বের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,রুমা উপজেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ডনাই প্রু নেলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবর্ত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি জুয়ামলিয়ান আমলাই, সমাজকর্মী উঅংচমং, জেলা আইনজীবি উবাথোয়াই মারমাসহ আদিবাসী নেতারা।
আলোচনা সভায় বক্তারা,আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান। একই সঙ্গে পার্বত্যাঞ্চলের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়নের দাবি জানান তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.