কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন আজ সোমবার শহরের উজানী পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান জেলা জাতীয় পার্টি সদস্য-সচিব শওকত ওসমান মিশুক সঞ্চালনায় আহবায়ক ক্যশৈ অং মারমা সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো: সোলায়মান আলম শেঠ্।
সন্মেলনে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ সোলায়মান আলম শেঠ্ বলেন, একমাত্র এরশাদ সরকার আমলে পার্বত্য এলাকায় পাহাড়ীদের উন্নয়নের চাকা ঘুরিয়েছেন। স্থানীয় জেলা পরিষদ, উন্নয়নবোর্ড এবং বিনা শর্তে পাহাড়ীদের সরকারী চাকুরী সুযোগ করে দিয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনে এরশাদ সরকারকে ফিরিয়ে আনতে হলে, বান্দরবানে এমপি প্রার্থী ক্যশৈ অংকে বিপুল ভোটে জয়ী করতে হবে।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারন সম্পাদক এয়াকুব হোসেন, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক এ কে এম আবছার উদ্দিন রনি সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা।
পরে সর্বসম্মতিক্রমে ক্যশৈ অং মারমাকে সভাপতি, শওকত জামান মিশুকে সাধারণ সম্পাদক করে একশত ১১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সম্মেলন শেষে ৩০০ নং আসনের জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ক্যশৈঅং মারমার নাম ঘোষণা করেন প্রধান অতিথি ।
এর আগে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা মোটর সাইকেল শোভা যাত্রা দিয়ে প্রধান অতিথিকে গ্রহন করে সভাস্থলে নিয়ে আসেন। সভায় জেলার সকল উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।