Friday, August 21

বান্দরবানের ৭টি উপজেলা ও ৩৩টি ইউনিয়নে পাঠানো হলো মানবিক সহায়তা

0

কিকিউ মারমা,বান্দরবান: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বিতরণের জন্য ‘মানবিক সহায়তা’ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র পৃষ্ঠপোষকতায় ও দাতা বৃন্দের আর্থিক সহযোগিতায় বান্দরবান পুরো জেলার ২টি পৌরসভা, ৭টি উপজেলা ও ৩৩টি ইউনিয়নের মানুষের কাছে পৌছে দিতে জীপ এবং ট্রাকে করে মোট ২৮টি গাড়িতে করে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।

রবিবার (০৫ এপ্রিল) সকালে জেলা শহরের হিলভিউ কনভেনশন হল প্রাঙ্গণে এই মানবিক সহায়তা পৌছানোর কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পুলিশ সুপার বেগম জেরিন আখতার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, ৭টি (বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা, রোয়াংছড়ি, থানচি) উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৩৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পার্বত্য মন্ত্রী বলেন, পুরো জেলার ২টি পৌরসভা, ৭টি উপজেলা ও ৩৩টি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া ১০ হাজার মানুষের মাঝে জনপ্রতিনিধির মাধ্যমে ঘরে ঘরে এ মানবিক সহায়তা পাঠিয়ে দেওয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.