Monday, August 17

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই

0

কিকিউ মার্মা, বান্দরবান : বান্দরবান শহরে ওয়াপদা ব্রীজ এলাকায় আগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে গেছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপরে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার ষ্টেশনের কর্মীরা।

ফায়ার সার্ভিসে ষ্টেশনে কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, শহরে ওয়াপদা ব্রীজ এলাকায় একটি ঘরে হঠাৎ আগুন লাগে। এতে ২টি বাঁশের বেড়া ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশে আরও ৫টি ঘরে আগুন লেগে আংশিক ক্ষতি হয়।

জাহাঙ্গীর পাটোয়ারীর নামে এক ব্যক্তির চুলার ঘর থেকে আগুনের সূত্রপাত্র হয়। তার ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। আগুন দ্রত ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণ আসে বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একজন মকবুল জানান, আকস্মিক আগুনে পুড়ে তাঁর ঘর ছাই হয়ে যায়। ঘরে থাকা কোনো জিনিসই বের করতে পারেনি। তবে আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার ষ্টেশনের কর্মকর্তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.