Sunday, August 30

বান্দরবানে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সার্বিক সহায়তায়, রাজনৈতিক নেতৃত্ব বিকাশে “অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ” শীর্ষক বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে স্থানীয় হিলভিউ কনফ্রারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কর্মশালায় অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো ও দলের নারী ও তরুণ নেতৃত্বের অন্তর্ভূত্তি এবং দলের গঠনতন্ত্র ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মাবুদ, সাধারন সম্পাদক জাবেদ রেজা, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন,সেচ্ছাসেবক দলের সভাপতি সাকিবুর রহমান জুয়েল, বিএনপির নেতা চনুমং মারমা সহ ছাত্রদল,যুবদল,তাঁতী দল ও মহিলা দলের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, যেকোন সংগঠনে নেতাকর্মীরাই হচ্ছে দলের মূল শক্তি। তাই দলকে সুসংগঠিত করার পাশাপাশি দেশকে সু-নেতৃত্ব দিতে হলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ও প্রশিক্ষিত নেতাকর্মী প্রয়োজন। কাজেই ভবিষ্যতে নিয়তিমভাবে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বলেও মত দেন তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.