
কিকিউ মারমা,বান্দরবান : বান্দরবান বাজারের বোট ঘাটা এলাকায় অগ্নিকান্ডে একটি আইস ফ্যাক্টরীসহ ৫টি বসত বাড়ি পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোররাতে বিদ্যুতের একটি মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে একটি আইস ফ্যাক্টরী এবং মোজাফফর সওদাগরের বাড়ি ও তার ৪ ভাড়াটিয়া খতিজা বেগম, মুরি, রাজু, আবদুল হাফেজ এর বাড়ি পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্ঠার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ ফরহাদ হোসেন বলেন, প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এতে প্রায় ২০লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।