Tuesday, August 25

বান্দরবানে আদিবাসী দিবস উদযাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

কিকিউ মার্মা, বান্দরবান: “সর্বক্ষেত্রে পার্বত্য বাঙ্গালিদের সাংবিধানিক অধিকার দিতে হবে” এ শ্লোগানে বাংলাদেশের সংবিধান পরিপন্থি, দেশ বিভক্তির উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে আদিবাসী শব্দের ব্যবহার ও অসাংবিধানিক আদিবাসী দিবস পালনের প্রতিবাদে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে সচেতন পার্বত্যবাসী। বৃহস্পতিবার (৮আগষ্ট) সকালে বান্দরবান স্থানীয় ফুড প্যালেস রেস্টুরেন্টের এ সংবাদ সম্মেলনে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে লিখিত বক্তব্যে পাঠ করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আহ্বায়ক মােহাম্মদ মিজানুর রহমান আখন্দ।

সংবাদ সম্মেলনে মােহাম্মদ মিজানুর রহমান আখন্দ অভিযোগ করে বলেন, পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ এই দুটি দল আদিবাসী তথ্যে বিশ্বাসী নয়। শান্তিচুক্তির সময় আদিবাসী কথাটি অন্তর্ভুক্তিতে আপত্তি ছিল জেএসএস প্রধান সন্তু লারমার। তখন তিনি বলেছিলেন, আমরা আদিবাসী নয়, আমরা উপজাতি।
তিনি আরো বলেন, এছাড়া চাকমা সার্কেল চীফ রাজা দেবাশিষ রায় রাষ্ট্রীয়ভাবে অফিসিয়ালি লিখেছেন বাংলাদেশে কোন আদিবাসী নেই। তাহলে এই অবস্থায় কার স্বার্থে কাকে খুশি করার উদ্দেশ্যে কথিত আদিবাসী নামক বিষবৃক্ষ রােপন করা হচ্ছে তা এখনই খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক মাে: আব্দুল্লাহ আল মামুন রাসেল, সদস্য সচিব মাে: শফিকুর রহমান, মাে: নেছার উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, ৩নংওয়ার্ড আহ্বায়ক মাে: সাকিব চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনে ৯ আগষ্ট শুক্রবার বাঙ্গালী ছাত্র পরিষদ আদিবাসী দিবস উপলক্ষে পাল্টা কোন কর্মসূচী না দিলেও ১০ আগষ্ট রবিবার বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর ঘােষনা দেন তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.