Monday, September 21

বান্দরবানে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও শান্তি পদযাত্রা

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি : “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি”এ স্লোগানকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে একটি শান্তি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী মার্কেটের সামনে এসে শেষ হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে সেখানে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা কল্যাণ সংস্থা-একেএস। এসময় মানববন্ধনে বক্তব্য দেন, রুপনা দাশ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি ডনাইপ্রু নেলী সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, “সমাজের সবচেয়ে সহিংসতার শিকার নারীরা,নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরির্বতন না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।”
উল্লেখ্য, ২০০৭সালে ১৫ জুন জাতিসংঘের সাধারন সভায় ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর জম্মদিনকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয়, এরপর থেকে বিভিন্ন সংগঠন ও নেতা সংস্থা দিবসটি পালন করে আসছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.