Thursday, September 10

বান্দরবানে ইয়াবাসহ তরুণী আটক

0

বান্দরবানের বালাঘাটা এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ তোমাচিং মার্মা নামে এক তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ । সে রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মৃত রেপতি মারমার মেয়ে। আটককৃত তরুণী রাঙামাটির ইয়াবা সুন্দরী তোমাচিং মার্মা নামে পরিচিত।
বুধবার জেলার বালাঘাটা এলাকার যাত্রী ছাউনী থেকে তাকে আটক করা হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে জেলা শহরের বালাঘাটা যাত্রী ছাউনীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে । যার প্রাথমিক মূল্য দুই লক্ষ সাত হাজার তিনশত টাকা বলে জানিয়েছে পুলিশ ।
আরো জানা যায়, ওই তরুণী দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে বান্দরবান জেলায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল।

বান্দরবানের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, আটক তরুণীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.