Saturday, August 15

বান্দরবানে এক লাফে ২৯ করোনা রোগী শনাক্ত

0

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে গত ২৪ ঘন্টায় জেলার ৭টি উপজেলাসহ নতুন করে ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।

শুক্রবার (১৯ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা।

জেলার সদরে নতুন আক্রান্তরা হলেন- রুহুল আমিন (৬০), অনিল চাকমা(৪০), রুপসা চাকমা(৩৫), এমডি আরমান (২০), এমডি কামরান (১৮), ইজ্জত জাহান (৪৪),সুভ্রা দাস (২৯), পঙ্কজ দাস (৩৫), উমা দাস, মােশারফ হােসেন (৪০), ক্যাউ চিং (৩২), মানিক মিয়া (১৮),মােতালেব হােসেন (৩০), এমডি সাইদুল ইসলাম (১৭), প্রণব দাস (৪২), শুভ দাস (২৪), মােস্তাফা নাবিল (১৩) ফায়ার সার্ভিস এলাকা,শাফিন (৮) একই এলাকা শিল্পী বেগম, আর্মি পাড়া,ভবন কুমার দে (৬০) মাছ বাজার,সালমা (১৩) ডিসি অফিস,এমডি সাধন (২৪)।

জেলার লামা উপজেলায় নতুন আক্রান্তরা হলেন- নূর হােসেন(২৭), হাসানুজ্জমান (৩১), এমডি জসিম উদ্দিন (৪৮), এমডি আরাফাত (১৮), এমডি মিজানুর রহমান (৩০), আবুল কাসেম (৪৩) ও নাঈম উদ্দিন (৩৫)।

স্বাস্থ্য বিভাগ জানায়, একদিনে ১৮৭ নমুনা পরীক্ষার সর্বোচ্চ ২৯ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগ জেলা সদরের বাসিন্দা। ইতােমধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন।

মানুষের অসচেতনতার কারণেই জেলার সব উপজেলায় করােনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই পর্যন্ত জেলায় করােনায় আক্রান্ত হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন মারা গেছে।

এদিকে করােনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধির কারণে গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলা রেড জোন ঘােষণা করে লকডাউন করে জেলা প্রশাসন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.