Sunday, August 16

বান্দরবানে এসিল্যান্ডসহ ৫ জন করোনায় আক্রান্ত

0

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ভূমি কর্মকর্তাসহ ৫ জন দেহে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬ জনে।

বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ড. অংসুইপ্রু মারমা।

তিনি জানান, কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় নতুন আরো ৫ জন শনাক্ত হয়েছে। তার মধ্যে সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) শাহীনুর আক্তার, মো. পারভেজ মুন্না, মো. মোতালিভা হোসাইন, ওসমান আলী এবং রুমা উপজেলায় মো. জালাল হোসেন। তাছাড়া উপসর্গ থাকায় আরো অনেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বান্দরবানে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় আরো সতর্ক, সচেতন হতে হবে।
এদিকে শনিবার (০৬ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্ত হয়। রবিবার (০৭ জুন) বেলা ১১ টার দিকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.