কিকিউ মারমা, বান্দরবান : বান্দরবানের উজানি পাড়া বৌদ্ধ বিহারে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মালম্বীদের দানোৎসব কঠিনচীবর দান উৎসব পালিত হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বরিবার (১০ নভেম্বর) সকালে রাজবাড়ি প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানি পাড়া বৌদ্ধ বিহারে এসে শেষ হয়। এসময় ভান্তের পরিধানে চীবর(কাপড়),পেডেসাহ্ (কাগজ দিয়ে তৈরি ফুল গাছ) নগদ টাকাসহ পূজার সামগ্রী হাতে নিয়ে বোমাং রাজা উ চ প্রু চৌধুরীসহ শতাধিক নর-নারী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে বিহারের সমবেত হয়ে পঞ্চমশীল,অষ্টমশীল গ্রহণ এবং পূণ্যলাভের জন্য ভান্তের নিকট চীবর দান করেন পূজানীয়রা।
বিকালে নর-নারী, দায়-দায়িকা,উপ-উপাসীকাবৃন্দ পুনরায় বিহারের সমবেত হয়ে ভগবানের উদ্দেশে বিহারে জ্বল উৎসর্গ(পানি ঢালা), নগদ অর্থ দান,মোমবাতিও হাজার প্রদীপ প্রজ্বলন, অষ্টপরিষ্কার দান,পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করবেন ভক্তরা।
ওইসময় বান্দরবান উজানি পাড়া বিহারে অধ্যক্ষ ধর্মগুরু ড. উ সুওয়াইন্না মহাথের সবার উদ্দেশে ধর্ম দেশনা দেন ও দেশের শান্তির জন্য মঙ্গল কামনা করেন।
উল্লেখ্যযে, কথিত আছে গৌতম বুদ্ধের মহাপুণ্যবতী নারী বিশাখা দেবী এই কঠিন ব্রতী পালন করে বুদ্ধকে চীবর দান করেছিলেন। সেই থেকে প্রতিবছর কঠিন চীবর দানোৎসব ধর্মীয়ভাবে পালন করে আসছে বৌদ্ধ ধর্মলম্বীরা।