বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তে সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার ৭টি উপজেলাসহ নতুন করে শিশুসহ ১৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে দাড়ালো ১১০ জনে।
বৃহস্পতিবার (১৮জুন) এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা।
নতুন আক্রান্তরা হলেন-সবান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ (৪৫), তাঁর মেয়ে শ্রিয়া দাস (১৪) এবং স্ত্রী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সীমা দাস (৪৮), জোবায়ের মিয়া (২৩),তানভীর করিম (২৩), এমডি শাহেদ (২৮),আবদুল করিম (২৮), সহৃদয় (২১), লামা উপজেলার বাসিন্দা এমডি রফিক (৫২), এনামুল হক (৩৭), ফজলুল রহমান (৩০), রুবি কুমার বিশ্বাস (৫০), আইয়ুব আলী (৫৫), এমডি মামুন।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে বেশির ভাগ জেলা সদরের বাসিন্দা। ইতােমধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন। মানুষের অসচেতনতার কারণেই জেলার সব উপজেলায় করােনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই পর্যন্ত জেলায় করােনায় আক্রান্ত হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন মারা গেছে।
এদিকে করােনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধির কারণে গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলা রেড জোন ঘােষণা করে লকডাউন করেন জেলা প্রশাসন।