বান্দরবান, প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে করােনাভাইরাস উপসর্গ নিয়ে উচসিং মার্মা (২৬) নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১ মে) ওজি মুখ হেডম্যান পাড়া তার মৃত্যুতে করােনা উপসর্গ সন্দেহে পাড়াটি প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ভূমি কর্মকর্তা শাহিনুর আক্তার লকডাউন ঘােষণা করেন।
স্থানীয়রা জানায়, পাড়ার বাসিন্দা শৈচিং মং মার্মার ছেলে উচসিং মার্মা দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট রােগে ভুগছিলাে। এ সময়ে গত এক সপ্তাহ আগে সে কক্সবাজার থেকে পাড়ায় আসেন। গত৩০ এপ্রিল সে নিজ বাড়িতে মারা যায়, আর বিষয়টি প্রশাসন কে জানালে আইনি প্রক্রিয়া জটিলতা হবে মনে করে পাড়ার বাসিন্দাদের পরামর্শক্রমে মৃত ব্যক্তিকে গােপনে দাফন করে পাড়াবাসী।
এ ব্যাপারে জানতে চাইলে কুহালং ইউপি চেয়ারম্যান সানু প্রু মার্মা জানান, এই ঘটনা বিস্তারিত বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ হাবিবুল হাসানকে জানালে তিনি মেডিকেল টিম পাঠিয়েছেন। ওই মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ১১ জনের নমুনা সংগ্রহ করেন এবং পাড়াটি লক ডাউন ঘােষণা করেন।