বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর হাসপাতালে করােনা লক্ষণ নিয়ে জাহিদুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বান্দরবান সদর হাসপাতালের মারা যান তিনি। নিহতের বাড়িকুড়িগ্রাম জেলার রৌমারিতে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ দুপুর ৩ টার দিকে জ্বর, সর্দি ও কাশিসহ আক্রান্ত জাহিদুলকে হাসপাতালের বর্হিবিভাগে নিয়ে আসেন তার স্বজনরা। পরে বর্হিবিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। নিহত ব্যক্তি রোয়াংছড়ি উপজেলার তারাছা ছাইঙ্গ্যা এলাকার দানেশ পাড়ায় বাস করতেন। পরীক্ষার জন্য নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এছাড়াও করোনা লক্ষণ নিয়ে শিশুসহ আইসোলেশনে আরও নতুন করে ৪জন ভর্তি হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রাপ্ত তথ্যে মতে, করােনা আক্রান্ত হয়েছে মােট ১৭ জন, এর মধ্যে ৯ জন সুস্থ হয়ে নিজ বাড়ীতে ফিরে গেছে। হােম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ৮৯৯ জন ছিল তার মধ্যে ৬৫৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৭০জন ছিল গতকাল পর্যন্ত ৫৩ জনকে ছাড় দেয়া হয়েছে।