Sunday, August 23

বান্দরবানে কৈশাের বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ে কর্মশালা

0

কিকিউ মার্মা, বান্দরবান : ‘ছেলে হােক, মেয়ে হােক, দু’টি সন্তাই যথেষ্ট’- এই স্লোগান নিয়ে বান্দরবানে কৈশাের বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩নভেম্বর) বেলা ১১টা বান্দরবান জেলা পৌরসভা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এমসিএইচ সার্ভিসেস ইউনিট ইউসেফ পরিবার পরিকল্পনা, ঢাকা এই কর্মশালার আয়ােজন করে।

এসময় বাংলাদেশে কিশোর- কিশোরীদের বর্তমান অবস্থা এবং কৈশোর -স্বাস্থ্য সেবায় সরকারের গৃহীত পদক্ষেপমূলক বিভিন্ন অবহিতকরণ ও শিক্ষামূলক বিষয়ের উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা, এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, প্রোগ্রাম ম্যানেজার ড: মো. জয়নাল হক।

কর্মশালা উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা,সহকারী পরিচালক ড.এমরাম হোসেন চৌধুরী, জেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাওসার হোসেন, জেলা সির্ভিল সার্জন কর্মকর্তা ড. অংশৈপ্রু চৌধুরী, পরিবার পরিকল্পনা উপজেলা কর্মকর্তা ড. অনাদি রঞ্জন বড়ুয়া প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন উপজেলা কর্মরত মিডিকেল অফিসার, স্থানীয় শিক্ষক, স্কুল পড়ুয়া কিশোর-কিশোরী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.