কিকিউ মার্মা,বান্দরবান : নানা আয়ােজনে মধ্য দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে খ্রীস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে সকাল থেকে খ্রীস্টান ধর্মাবলম্বীরা মেতে ওঠেন নানা উৎসবে ।
মঙ্গলবার দিবাগত (২৫ ডিসেম্বর) রাত ১২ টা ১মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন শুরু হয়। বড় দিনকে ঘিরে সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জায় আয়ােজন করা হয় সমবেত প্রার্থনা।
সকাল থেকে খ্রীস্টান ধর্মাবলম্বী শিশু নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করেন সকলে। এসময় খ্রিষ্ট ভক্তরা যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহ্বান জানান ।
এদিকে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে জেলার ৭টি উপজেলার প্রতিটি গীর্জায় নেওয়া হয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ।