কিকিউ মার্মা,বান্দরবান প্রতিনিধি: নানা আয়োজনে মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো বান্দরবানে জনপ্রিয় অনলাইন সিএইচটি টাইমস ডটকম এর নতুন কার্যালয়। মঙ্গলবার শহরে মসজিদ মার্কেট দু’তলা ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ।
এ সময় অতিথিবৃন্দরা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে বান্দরবানে আস্থাশীল অনলাইন সি এইচ টি টাইমস ডটকম। ইতিমধ্যে এই নিউজ পোর্টালটি পাঠকের মন জয় করে নিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরো শক্তিশালি ভুমিকা রাখবে সিএইচটি টাইমস অনলাইন পোর্টেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সিএইচটি টাইম ডটকম এর সম্পাদক লুৎফর উজ্জ্বল সহ জেলা কর্মরর্ত সাংবাদিকবৃন্দ।