কিকিউ মারমা, বান্দরবান : “সােনালী আশের সােনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এ শ্লোগানে ও “বহুমুখী পাট পণ্য উৎপাদন ও ব্যবহারেই দেশের সমৃদ্ধি” এ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা পরিষদ চত্ত্বরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আয়ােজনে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্রা। জেলা পরিষদের প্রধান নির্বাহী এটিএম কাউসার হােসেন এর সভাপতিত্বে আরাে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক মােঃ শফিউল আলম, সহকারী পুলিশ সুপার রেজাউল হক, চট্টগ্রাম অঞ্চলের পাট কর্মকর্তা পার্থ সারথী মুৎসুদ্দীনসহ অফিসের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, সমগ্র বাংলাদেশে পাট অধিদপ্তরের ১৮টি আঞ্চলিক অফিস, ৪৩টি মুখ্য পরিদর্শকের কার্যালয় ও ৭৯টি পরিদর্শকের কার্যালয় রয়েছে।
তারা বলেন, পাট খাতকে নিরাপদ, শক্তিশালী ও প্রতিযােগিতায় সক্ষম হিসাবে গড়ে তােলার লক্ষ্যে কাজ করছে পাট মন্ত্রণালয়। বক্তারা সকলকে পাটজাত দ্রব্য ব্যবহারের উপর গুরুত্ব দেয়ার অনুরােধ করেন।