Monday, August 24

বান্দরবানে তারেক রহমানের জন্মদিন পালিত

0

কিকিউ মার্মা,বান্দরবান প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন পালন করেছে বান্দরবান জেলা বিএনপির ও সহযোগী সংগঠন।

দিবসটি উপলক্ষে বুধবার (২০ নভেম্বর) বিকেলে শহরের জেলা জর্জ কোর্ট সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, বিএনপির নেতা রিটল বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল, ছাত্রদলের মোরশেদ সহ সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় তারেক রহমানের বিরুদ্ধে কর্তৃক মামলা প্রত্যাহার ও খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তি দাবি জানান নেতৃবৃন্দরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.