Saturday, August 29

বান্দরবানে দিনব্যাপী পালিত হচ্ছে শুভ আষাঢ়ী পূর্ণিমা

0

কিকিউ মারমা, বান্দরবান: আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ আষাঢ়ী পূর্ণিমা। এই পূর্ণিমা থেকে বৌদ্ধদের ত্রৈমাসিক বর্ষাব্রত শুরু হয়। শুরু হয় তিন মাসের জন্য আত্নসংযম, ধ্যানচর্চা ও উপোসর্থ ব্রতের শিক্ষা। এই আষাঢ়ী পূর্ণিমাকে কেন্দ্র করে বান্দরবানে বৌদ্ধধর্মালম্বীরা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে থাকে।

আজ মঙ্গলবার সকাল থেকে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে নানা বয়সের পূজারিরা জেলা নিজ নিজ বিহারের সমবেত হয়ে পূণ্যলাভের জন্য ফুল পূজা,কাঁচা ফল পূজা, পানীয় পূজা,মোমবাতি ও আগরবাতি পূজাসহ নিজ হাতের তৈরি পিঠা ও ছোয়েং (আহার) দান করেন ভক্তরা।

বিকালে নর-নারী, দায়-দায়িকা,উপ-উপাসীকাবৃন্দ পুনরায় বিহারের সমবেত হয়ে ভগবানের উদ্দেশে বিহারে জ্বল উৎসর্গ(পানি ঢালা), নগদ অর্থ দান,মোমবাতিও হাজার প্রদীপ প্রজ্বলন, অষ্টপরিষ্কার দান,পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন ভক্তরা। ওইসময় বান্দরবান রাজবিহারে অধ্যক্ষ ধর্মগুরু উপঞঞা জোত মহাথেরো (উচহ্লা ভান্তে) সবার উদ্দেশে ধর্ম দেশনা দেন ও দেশের শান্তির জন্য মঙ্গল কামনা করেন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা।

উল্লেখ্য, কথিত আছে গৌতম বৌদ্ধ ঊনত্রিশ বছর বয়সে সত্য অম্বেষণে গৃহত্যাগ, তাঁর মাতৃগর্ভে প্রতিসন্ধি, বৌদ্ধ ধর্ম প্রচার, বর্ষাবাস অধিষ্ঠান এবং মা রানী মহামায়াকে অভিধর্ম দেশনা। তাই পূণ্যময় এ তিথিটি ধর্মীয়ভাবে পালন করে আসছে বৌদ্ধ ধর্মলম্বীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.